০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ম্যানসিটির কাছে হেরেও টিকে থাকল অ্যাথলেটিকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দলটার নাম অ্যাথলেটিকো মাদ্রিদ। জিততে হলে তাদের কঠিন রক্ষণ দেয়াল ভাঙতে হবে- এটা মাথায় নিয়েই মাঠে নামে প্রতিপক্ষ। কাজটা সহজ নয়, ঘরের মাঠে জিতেও ভালো মতো টের পেল ইউরোপের লিগ ফুটবলের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে হারের ব্যবধান নাগালের মধ্যে রেখে দ্বিতীয় লেগের রোমাঞ্চ বাঁচিয়ে রেখেছে রোজি ব্লাঙ্কোস খ্যাত ডিয়াগো সিমিওনের দল।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তোলে সিটিজেনরা। তবে পেপ গার্দিওয়ালার দলকে এগিয়ে যেতে দেননি অ্যাথলেটিকো গোলরক্ষক জ্লান অব্লাক। দারুণ কিছু সেভে প্রথমার্ধে গোল শূন্য সমতা রাখেন তিনি। তিন বদলি নিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যানসিটি।

ম্যাচের ৭০ মিনিটে পায় ফল। বদলি নামা ফিল ফোডেন দারুণ এক পাসে কেভিড ডি ব্রুইনিকে দিয়ে গোল করান। এরপর লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি সিটিজেনরা। পুরো ম্যাচে গোলে কোন শট নিতে না পারা অ্যাথলেটিকোর ছোট হারে অখুশি হওয়ার কথা নয়। শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা ম্যানসিটিকেও দেখে নেওয়ার হুমকি দিতেই পারে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ম্যানসিটির কাছে হেরেও টিকে থাকল অ্যাথলেটিকো

আপডেট: ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২