০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শর্ত পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এখনো ‘ন্যূনতম মানদণ্ডে’ ঘাটতি রয়েছে। এমনটিই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে।

বাংলাদেশসহ ১৪১টি দেশের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক যোগ্যতাগুলো অর্জনের পথে বড় ধরনের অগ্রগতি সাধন করেছে। তবে ‘ন্যূনতম গুণগতমান’ অর্জনে এখনো পিছিয়ে আছে।

বাংলাদেশের রাজস্ব খাতের স্বচ্ছতায় অগ্রগতি আনতে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। এসব পরামর্শের মধ্যে রয়েছে—আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী বাজেট নথি প্রস্তুত করা, সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীনতার আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যথাসময়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা।

কার্যকর সরকারি আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর বৈশ্বিক এ প্রতিবেদন প্রকাশ করে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন: তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ভারতের ফ্রি ট্রানজিট পাবে বাংলাদেশ

ঢাকা/টিএ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি

আপডেট: ০৬:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২