রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলো স্পিকার
- আপডেট: ০২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। স্পিকার বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে জানিয়েছেন সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে ৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় মঙ্গলবার ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়। তার পালানোর পর থেকেই শ্রীলঙ্কা জুড়ে গুঞ্জন ছিল রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন। আর তা ঠেকাতে বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কার্যালয় ঘিরে বিক্ষোভ করছেন।
ঢাকা/এসএ









































