রশিদ-নবিকে ছাড়াই বাংলাদেশে আফগানরা
- আপডেট: ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত সাড়ে ১১টায় ঢাকায় পা রাখে আফগানরা। তবে ঢাকায়ই অবস্থান করবে না।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রাজধানীর একটি হোটেলে রাতটুকু কাটিয়েছে তারা। আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবে আফগান বহরটি।। সেখানেই ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প। এরপর তারা যাবে চট্টগ্রামে।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির লড়াই শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। সেই সিরিজের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই মূলত আগেভাগে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান।
দলের সঙ্গে না এলেও রশিদ ও নবি ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
ঢাকা/এমআর








































