রাষ্ট্রপতি ১২ দিনের সফরে লন্ডন-জার্মানি যাচ্ছেন আজ
- আপডেট: ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০২৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরে আজ শনিবার (৯ আক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন শুক্রবার বাসসকে জানান, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আজ(শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপ্রধান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে— বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এর আগে দশম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। ওই সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
ধাকা/এমটি






































