০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • / ১০৩০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর শাহবাগের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ‌২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলাটির আজ চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। আদালত মামলার চার্জশিট গ্রহণ করে রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী আহমেদ পৈতৃক নিবাশ কুড়িগ্রাম জেলা| বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সাথী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর–৪ আসনের বিএনপির সাবেক সাংসদ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১