০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রুশ সেনাদের অভিনন্দন জানালেন পুতিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ‘বিজয়ী’ হওয়ার জন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার এক বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনকে এই অঞ্চলে যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং দেন। বৈঠকটি রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়। খবর সিএনএনের

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকে শোইগু বলেন, ১৯ জুন থেকে শুরু করে স্বঘোষিত রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী লুহানস্কের (এলপিআর) পিপলস মিলিশিয়া বাহিনীর দ্বিতীয় কর্পস ও দক্ষিণের বাহিনীর সহায়তায় রুশ সেনাবাহিনী সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী লুহানস্কের সব অঞ্চলকে স্বাধীন করেছে।

শোইগু আরও জানান, ‘গোরস্কি কলড্রন’ নামে পরিচিত লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহরকে দুই সপ্তাহের মধ্যে ঘিরে ফেলা হয়। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইউক্রেনের পাঁচ হাজার ৪৬৯ সেনা নিহত হয়েছেন।

পুতিন জানান, এলপিআরের যুদ্ধে যেসব সেনা সদস্য অবদান রেখেছেন, তারা ‘বীরত্বের’ জন্য পুরস্কৃত হবেন।

লুহানস্কের বীরদের বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়ে পুতিন আরও বলেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পূর্ব ও পশ্চিমের সেনা দলসহ অন্যান্য সামরিক ইউনিটকে এখন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমি আশা করি লুহানস্কের মত সবখানেই আমাদের অভিযান সফল হবে। পুতিন একইসঙ্গে এলপিআরের মিলিশিয়া বাহিনীকে ‘বীরত্ব’ দেখানোর জন্য প্রশংসা করেন।

এরপরই পুতিন বলেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

রুশ সেনাদের অভিনন্দন জানালেন পুতিন

আপডেট: ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২