০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লংকাবাংলা ফাইন্যান্সের আয় কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১৩ পয়সা বা ১৮ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩০পয়সা। 

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১৩ পয়সা বা ১৮ শতাংশ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

লংকাবাংলা ফাইন্যান্সের আয় কমেছে

আপডেট: ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২