০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লিটনের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে টাইগাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজমতউল্লাহর করা  দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে, পাঞ্চ করে এক রান লিটনের। তাতেই অর্ধশতক পেয়ে যান! ৬৩ বলে এলো অর্ধশতক, চার ৬টি। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে সেটি ছিল প্রথম সেঞ্চুরি। ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে শতরান তুলে নেন।

আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে খেলতে নেমে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টিম টাইগার্সের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। লিটন ৬৮ ও ইয়াসির ১ রানে অপরাজিত আছেন।

এর আগে পাওয়ার প্লেতে দারুণ খেলছিলেন অধিনায়ক তামিম ইকবাল আর লিটন দাস। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই সাজঘরে ফিরে গেলেন তামিম। ফজল হক ফারুকির বলে বোল্ড হন তামিম। পরে ৩০ রান করে সাকিব ও ৭ রান করে আউট হন মুশফিক।

এদিকে হোয়াইটওয়াশ মিশনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। 

ঢাকা/এমআর

শেয়ার করুন

লিটনের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে টাইগাররা

আপডেট: ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২