প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যাবসায়ীদের বৈঠক
শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের দাবি
- আপডেট: ০৪:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৮৫ বার দেখা হয়েছে
দেশের শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা।
আরও পড়ুন: বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ
শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ব্যবসায়ী নেতাদের জানান প্রধান উপদেষ্টা।
ঢাকা/এসএইচ





































