০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শুরু হলো বহু প্রতীক্ষার এসএসসি পরীক্ষা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সারাদেশে আজ রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শেষপর্যন্ত দেড় বছর পর এসএসসি পরীক্ষার আসনে বসতে পারলো শিক্ষার্থীরা।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

শুরু হলো বহু প্রতীক্ষার এসএসসি পরীক্ষা

আপডেট: ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১