১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

সংসদের তিন পুলিশ এক আনসার করোনায় আক্রান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / ১০৯২৪ বার দেখা হয়েছে

সংসদে দায়িত্বরত তিনজন পুলিশ ও একজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকত। আর স্পিকার, ডেপুটি স্পিকার, হু্ইপ ছাড়াও সংসদের গেটে দায়িত্ব পালন করত। এজন্য সেখানে যাওয়া ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, ১ মে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ তিন পুলিশ সদস্য হলেন, আরিফ, বাদল, মো. খালেক। আর আনসার সদস্য হলেন মো. মাসুদ। এদের সংস্পর্শে আসা সবাইকে সংসদে অবস্থিত এমপিদের বিভিন্ন অফিসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই চারজনকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধেশ্বরী স্কুল ও কলেজের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এক ভিআইপির ড্রাইভার জানান, ‘সংসদে দায়িত্বপালন করা এসব ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ায় ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের প্রাণ কেড়েছে মহামারি করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৭১ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ২৩৮ জনে।

সূত্রঃ জাগো নিউজ

শেয়ার করুন

সংসদের তিন পুলিশ এক আনসার করোনায় আক্রান্ত

আপডেট: ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০