সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন: কাদের
- আপডেট: ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার একটি উদাহরণ। দেশের গণতন্ত্র ধ্বংস করতে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হয়েছে। এসবের বিষয়ে সবসময় খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ৭৫ থেকে হত্যা ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা তার উত্তরাধিকার বহন করে চলছে বিএনপি।
ঢাকা/এমটি






































