সারা দেশে তৃতীয় দিনেও ধর্মঘট অব্যাহত
- আপডেট: ১১:১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১০৩২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সম্প্রতি দেশে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো চলছে পরিবহন মালিকদের ধর্মঘট। বাস ও ট্রাকের পাশাপাশি গতকাল (শনিবার) লঞ্চও বন্ধ হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রোববার (৭ নভেম্বর) সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকায় চরম বিপাকে পড়েছেন অফিসগামী কর্মীরা। ফলে ভোগান্তি মাথায় নিয়ে কাজে যোগদান করতে হচ্ছে খেটে-খাওয়া মানুষদের। বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস চললেও অতিরিক্ত ভিড়ে উঠতেই পারছেন না অনেকে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলতে পারছে না কেউ।
সরকারের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। আর মালিক পক্ষ বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাসের ভাড়া বাড়ানো নিয়ে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসার কথা রয়েছে বাস মালিকদের। রাস্তায় গণপরিবহন না থাকায় বিকল্প পরিবহনে (সিএনজি, অটোরিকশা, রিকশা, বাইক) ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ। অনেকেই বাধ্য হয়ে শেয়ার করে সিএনজি ও বাইকে উঠছেন। অনেকেই আবার ভাড়া বেশি হওয়ায় হেঁটেই গন্তেব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা পড়েছেন বেকায়দায়। পরিবহন না থাকায় তাদেরকে হেঁটেই যেতে দেখা গেছে।
ঢাকা/এমটি






































