সারা দেশে যেমন থাকবে আজকের আবহাওয়া
- আপডেট: ০১:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১০২৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বাড়তি অংশ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত বৃহস্পতিবার সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/এমটি






































