০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সিলকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১০৫৩১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬৩ পয়সা।
ঢাকা/এসএইচ
ট্যাগঃ
তৃতীয় প্রান্তিক প্রকাশ সিলকো ফার্মাসিউটিক্যালস ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



































