সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১০৩৯৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০১ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৫৩ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৮ পয়েন্টে।
আরও পড়ুন: রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত ইউসিবির
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ


































