০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সূচকের নামমাত্র উত্থানে কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (০৭ মে) প্রধান মূল্য সূচকের নামমাত্র উত্থানে কমেছে লেনদেন। খাদ্য ও আনুষঙ্গিক খাতের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ১৮ পয়েন্ট। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা, সূচক বেড়েছে ১ পয়েন্ট।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খাদ্য খাতের পাশাপাশি ওষুধ ও বস্ত্র খাতের শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এর ফলে বুধবার দরপতনের পর আজ ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির। কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৮৪৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৫১ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এ দিন আগের দিনের চেয়ে দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসই ৩০ সূচক।

আরও পড়ুন: ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল-এর শেয়ার। তারপর শীর্ষ ১০ এ ছিল যথাক্রমে– একমি ল্যাবরেটরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনিক হোটেল, লাফার্জ হোলসিম, নাভানা ফার্মা, জেমিনি সী ফুড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর প্রধান সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ দিন সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৯টির দাম।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সূচকের নামমাত্র উত্থানে কমেছে লেনদেন

আপডেট: ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩