১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হতে বিডিবিএলের বোর্ডের অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১০৫২৭ বার দেখা হয়েছে

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। সম্প্রতি বিডিবিএলের পরিচালনা বোর্ড একীভূতকরণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিডিবিএলের কর্মকর্তারা জানিয়েছে, বিডিবিএল একীভূতকরণে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বৈঠকে একীভূত করার প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ৯ মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ ১০৫ কোটি ডলার

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকার নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং পরিকল্পিত একীভূতকরণ নিয়ে ব্যাংকগুলোকে অবহিত করেছে।

এর আগে ২০০৯ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠন করে। কিন্তু নতুন প্রতিষ্ঠানটি এখনো খেলাপি ঋণে জর্জরিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে বিডিবিএলের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮২ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৪৬ শতাংশ।

তথ্য আরও বলছে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের ঋণ ছিল ৯৩ হাজার ৯৬ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ১৫০ কোটি টাকা মন্দ ঋণে পরিণত হয়েছে, যা বিতরণ করা ঋণের ১৪ দশমিক ১ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হতে বিডিবিএলের বোর্ডের অনুমোদন

আপডেট: ০৬:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪