সোমবার লুজারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৮টির বা ৪৭.০৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের দর ছিল ১৫ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ১.৯৯ শতাংশ, মেঘনাপেটের ১.৯৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১.৯৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৯৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১.৯৭ শতাংশ, বিডি থাইয়ের ১.৯৭ শতাংশ, আমান কটনের ১.৯৬ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১.৯৬ শতাংশ দর কমেছে।
ঢাকা/টিএ


































