০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

স্টক ডিভিডেন্ড অনুমোদন পেলো না ডোমিনেজ স্টীলের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডোমিনেজ স্টীল বিল্ডিং সিস্টেমস লিমিটেডকে ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড বন্টনের অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২১শে নভেম্বর ২০২১ সালে ডিভিডেন্ড বন্টন প্রস্তাবনা সভায় কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষনা দেয়। যেখানে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবটি বিএসইসি এর অনুমোদনের অপেক্ষায় ছিলো।

পরে ৩ ফেব্রুয়ারি ২০২২ কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠায়।

স্টক ডিভিডেন্ড অনুমোদিত না হওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি স্টক ডিভিডেন্ড ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক স্টক ডিভিডেন্ডের পরিমাণ।

ঢাকা/এমআর

শেয়ার করুন

স্টক ডিভিডেন্ড অনুমোদন পেলো না ডোমিনেজ স্টীলের

আপডেট: ০১:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২