হোটেল রেডিসনের ২০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
- আপডেট: ০১:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১০২৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ের বিশতলা থেকে লাফ দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম।
মৃত যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
প্রাথমিক অনুসন্ধানের তথ্যে পুলিশ জানায়, আরিফ রাতে রেডিসনের মেজ্জুদা রেস্টুরেন্টে ডিনার করছিলেন। অর্ধেক খাবার খেয়েই তিনি রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে রেস্টুরেন্টের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত আরিফের বাড়ি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডে। তিনি এনামুল কবিরের ছেলে।
রেডিসন ব্লুর সহকারী ব্যবস্থাপক (পিআর) রাহফাত সালমান জানান, এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। রেডিসনের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকা/এমটি






































