হোন্ডায় চাকরির সুযোগ
- আপডেট: ০৬:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে বিএসসি পাস করতে হবে। তবে মেকানিক্যাল বা অটোমোবাইলে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট বিষয়ে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ডিলার ম্যানেজমেন্ট, সেলস, অটোমোবাইল, ম্যানুফেকচারিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বলি, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক সেলারি রিভিউ, বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও জীবন বিমা, চিকিৎসা ভাতা ও বিবাহ বিমা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১১ জুন, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।








































