০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

২১৫ রানে অলআউট আফগানিস্তান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বল হাতে অর্ধেক কাজ এগিয়ে রাখল বাংলাদেশ। দারুণ বোলিং করেছেন বোলাররা। মোস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন, সাকিব-তাসকিন-শরীফুল দুটি করে, মাঝে জুটি ভাঙার কাজে এসে ১ ওভারেই ১ উইকেট মাহমুদউল্লাহর। উইকেট না পেলেও মিরাজ অসাধারণ বোলিং করেছেন, ১০ ওভারে ৩ মেডেন নিয়ে দিয়েছেন ২৮ রান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাকিব ও তাসকিন তুলনামূলক খরুচে ছিলেন, ওভারপ্রতি গড়ে সাড়ে ৫-এর ওপর রান দিয়েছেন। তবে উইকেট নেওয়া ও রান না দেওয়া—দুই বিচারেই দারুণ বোলিং করেছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজ ও শরীফুল। দুজনই ওভারপ্রতি গড়ে ৪-এর কম রান দিয়েছেন।

আফগানিস্তানের ব্যাটিং অর্ডারের দুই থেকে সাত—এই ছয় ব্যাটসম্যানই দুই অঙ্কে গেছেন, তবে সেভাবে রান পেয়েছেন শুধু নজিবুল্লাহ জাদরান ও রহমত শাহ। জাদরান ওয়ানডেতে ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন, শেষ পর্যন্ত আউট হয়েছেন ৮৪ বলে ৬৭ রান করে। রহমত করেছেন ৩৪ রান। ২০-এর ঘরে গেছেন আরও দুই ব্যাটসম্যান—অধিনায়ক শহীদি ও ছয়ে নামা মোহাম্মদ নবী।

আফগানিস্তানের পঞ্চাশ ছাড়ানো জুটি একটিই—পঞ্চম উইকেটে নবী ও জাদরানের ৬৩ বলে ৬৩ রানের জুটি। দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৪৫ রানের জুটি গড়েছেন রহমত ও ইব্রাহিম।

ঢাকা/এমআর

শেয়ার করুন

২১৫ রানে অলআউট আফগানিস্তান

আপডেট: ০৩:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২