০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

২৩ হাজার ছাড়ালো ডেঙ্গুরোগীর সংখ্যা, মৃত্যু ৮৯

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ১০২৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এ যেন ‘মরার উপর খাড়ার ঘা’। একেই দেশেজুড়ে দাপীয়ে বেড়াচ্ছে করোনা মহামারি। এরই মধ্যে দেশে কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪ জন। একইসঙ্গে এ রোগে মৃত্যু হয়েছে ৮৯ জনের। আজ বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮৪ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫১ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ৩৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭১১ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৫৩ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন২২ হাজার ১০১ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

২৩ হাজার ছাড়ালো ডেঙ্গুরোগীর সংখ্যা, মৃত্যু ৮৯

আপডেট: ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১