২ কোম্পানির স্টক ডিভিডেন্ড অনুমোদন
- আপডেট: ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক ও কাসেম ইন্ডাস্ট্রিজ লি:।
কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেকের শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ ও কাসেম ইন্ডাস্ট্রিজ লি: এর ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে বিএসইসি।
এই স্টক ডিভিডেন্ডের জন্য সাইফ পাওয়ারটেকের ২৮ ফেব্রুয়ারি এবং কাসেম ইন্ডাস্ট্রিজ লি: ১ মার্চ রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার থাকবে, তারা স্টক ডিভিডেন্ড পাবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি স্টক ডিভিডেন্ড ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক স্টক ডিভিডেন্ডের পরিমাণ।
ঢাকা/বিএইচ


































