০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৪ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১০২৭৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্স, আমান ফিড, আমান কটন ফাইবার্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সিকদার ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ, আমান ফিড সাড়ে ১১ শতাংশ ক্যাশ, আমান কটন ফাইবার্স ১০ শতাংশ ক্যাশ ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ঢাকা/এসএইচ



































