৫০ শতাংশ লোকসান কমেছে আরএন স্পিনিংয়ের
- আপডেট: ০১:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান কমেছে ৫০ শতাংশ।
শনিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ পয়সা লোকসান হয়েছিল। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ২ পয়সা বা ৫০ শতাংশ।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ১৬ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ৮ পয়সা বা ৫০ শতাংশ।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ পয়সা।
ঢাকা/টিএ


































