মেঘনা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১০৫৭৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ২৪ পয়সা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। গতবছর একই সময়ে ৪৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪২ পয়সা।
ঢাকা/এসএম



































