কোহিনুর কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৭:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ১০ শতাংশ হচ্ছে স্টক ডিভিডেন্ড।
আজ শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ টাকা ৩১পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে প্রায় ১৯ শতাংশ।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
ঢাকা/এসএ


































