১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

করোনায় আবারও একজনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৬২৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সারা দেশে গত একদিনে নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে এক জননের মৃত্যু হয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৮ জনেই রইল।

আজ রোববার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুন: ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার’

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ঢাকা/কেএ

ট্যাগঃ

শেয়ার করুন

করোনায় আবারও একজনের মৃত্যু

আপডেট: ০৪:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪