০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা ও তদারকি কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকটির সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটির পরিচালনায় সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট: ০৩:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬