১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ঝুলে আছে ৭ মাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

রায়ের ৭ মাস পার হলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল। একই অবস্থা আরও কয়েকটি মামলারও। যদিও ট্রাইব্যুনালে আইনে আপিলের জন্য ৩০ দিন ও আপিলের পর তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানিয়েছেন, আপিল শুনানির জন্য এখনও সম্পন্ন হয়নি প্রসিকিউশনের প্রস্তুতি।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে মৃত্যুর মুখে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ একে একে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা।গত বছরের ১৭ নভেম্বর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের দণ্ড দেয়া হয়।

গত বছরের ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। তবে, সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। যদিও ট্রাইব্যুনাল আইনে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে।চিফ প্রসিকিউটর বলেন, ৬০ দিনের ডাইরেক্টরি বিধান আছে। যদি ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না হয়, তবুও আপিলটা এনফ্রেকচুয়াস হয়ে যাবে না। মানে আপিল বহাল থাকবে। আর মেন্ডেটরি হয় ওইটা, যেটাতে কনসিকোয়েন্সটা বহাল থাকে।

প্রসিকিউশন বলছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আপিল শুনানি থেমে আছে। একই অবস্থায় জুলাই অভ্যুত্থানে চাঁনখারপুলে হত্যাযজ্ঞ ও আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলাও।এ বিষয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন,আমরা এখন পর্যন্ত শুনানির জন্য কোনো উদ্যোগ নিইনি। উদ্যোগ নিইনি এ কারণে যে, আমাদের এখন পর্যন্ত আপিলটা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারিনি।এদিকে, জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। এগুলোর রায় হতে পারে চলতি মাসেই ।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ঝুলে আছে ৭ মাস

আপডেট: ১০:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬