১ কোটির বেশি প্রাইম ব্যাংকের শেয়ার বিক্রি করবেন এক উদ্যোক্তা
- আপডেট: ০৫:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের ১ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান।রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানাগেছে।ডিএসই ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাইম ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান ব্যাংকটির ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। ঢাকার শেয়ারবাজারে আজ রোববার ব্যাংকটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩০ টাকা। সেই হিসাবে মোহাম্মদ নাদের খান যে পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩০ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।
শেয়ার বিক্রির ঘোষণায় মোহাম্মদ নাদের খান আরও জানিয়েছেন, বর্তমানে তাঁর হাতে ব্যাংকটির ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৭০৪টি শেয়ার রয়েছে। আজ রোববারের শেয়ারের দামের বিবেচনায় উদ্যোক্তা মোহাম্মদ নাদের খানের হাতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ১৩২ কোটি টাকা। এই উদ্যোক্তা তাঁর হাতে থাকা মোট শেয়ার থেকে সোয়া ৪ শতাংশের বেশি বা ৩০ কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ নাদের খান ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন একজন উদ্যোক্তা। তিনি ব্যাংকটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


































