শেয়ারবাজারে বড় উত্থান
- আপডেট: ০৩:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার সম্ভাবনা ও বাজেটকে কেন্দ্র করে রবিবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।রবিবার (১৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২৫ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ৪ পয়েন্ট।
আজ ডিএসইতে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৩৮ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৮০ লাখ টাকার বা ১০ শতাংশ।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৬ টি বা ৬২.৭৬ শতাংশের। আর দর কমেছে ৯৬ টি বা ২৪.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৭৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪১ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৪৩ পয়েন্টে।আগের কার্যদিবসে সিএসইতে ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৪৯ পয়েন্ট।
ঢাকা/আরএইচ


































