১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০২১৬ বার দেখা হয়েছে
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০।
রোববার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে চার শিশুর। এ সময় ১ হাজার ৫২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫।
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু।
ঢাকা/আরএইচ





































