০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০২০৭ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৪৬ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও ১ হাজার ৩৫৮ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকা ।আজ ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬ টি কোম্পানির, বিপরীতে ৯৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা

আপডেট: ০৪:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬