পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ
- আপডেট: ০৬:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ২০২৪ সালে এক ধাপ পিছিয়ে বাংলদেমের অবস্থান ১০২। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূচকে প্রথম অবস্থানে যৌথভাবে আছে ছয়টি দেশ। এগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১।
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন।
আরও পড়ুন: আবারও করোনায় মৃত্যু
সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৬২টি দেশ ভ্রমণ করতে পারেন। সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৪টি দেশে ভ্রমণ করতে পারেন।
সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ২৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
ঢাকা/কেএ

































