০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পদত্যাগ করেছেন মোদি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

পদত্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এনডিটিভি অনলাইন জানিয়েছে, পদত্যাগপত্র গ্রহণের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদিকে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

সব কিছু ঠিক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ধারণা করা হচ্ছে ৮ জুন মোদি প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সরে দাঁড়ালেন তিনি।

আরও পড়ুন: ফের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি: শপথ ৮ জুন

৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসনসহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। বিজেপি এককভাবে জিতেছে ২৪০টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিকদলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পদত্যাগ করেছেন মোদি

আপডেট: ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪