০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
যমুনা অয়েলের আয় বেড়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১০৪১৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৯ পয়সা।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪০ টাকা ৮৫ পয়সা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৭ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২২৮ টাকা ৬১ পয়সা।
ঢাকা/এসএইচ



































