০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জিকিউ বলপেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিদায়ী সপ্তাহে (২১ সেপ্টেম্বর-২৫ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে জিকিউ বলপেনের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে জিকিউ বলপেনের দর বেড়েছে ১৭.৮৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪৮৫ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮৬ টাকা ৬০ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১৭.৬০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১৬.৩২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে সিমটেক্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৯ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুলামিয়া কটনের ১৪.৬৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩.৭৯ শতাংশ, নাভানা সিএনজির ১২.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ১১.০৪ শতাংশ, সিলকো ফার্মার ১০.০৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৩৮ শতাংশ এবং সাপোর্টের ৯.০৪ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জিকিউ বলপেন

আপডেট: ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫