০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
রেনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ২৮ জানুয়ারি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১০২৩০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৮ জানুয়ারি দুপুর ২টায় ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি করেছিল লোকসান ২ টাকা ৯০ পয়সা।
ঢাকা/এসএইচ



































