০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২২২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৫ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৫ টাকা ৪৫ পয়সা।
ঢাকা/এসএইচ

































