সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৫৫১ কোটি টাকার লেনদেন
- আপডেট: ১২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০১৯৭ বার দেখা হয়েছে
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৯৪ কোটি ১৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ৩৩৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এপেক্স স্পিনিংয়ের ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৫ কোটি ৩ লাখ, ডমিনেজ স্টিলের ১৩ কোটি ৫০ লাখ,জিকিউ বলপেনের ১৩ কোটি ১৯ লাখ, এনসিসি ব্যাংক ৮ কোটি ৩ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৮১ লাখ, লাভেলো আইসক্রিম ৫ কোটি ৬১ লাখ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ




































