চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আপডেট: ০৩:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০১৯৯ বার দেখা হয়েছে
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি।
রূপালী ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা ১৭ মে দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ শে মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির বোর্ড সভা ১৯ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত সময়ের ৩১ শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ এর পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা ২০ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত সময়ের ৩১ শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ এর পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ন্যাশনাল টি কোম্পানি: কোম্পানিটির বোর্ড সভা ২০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত সময়ের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ এর পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ঢাকা/এসএইচ




































