০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ হামলায় আইএসের সেকেন্ড-ইন কমান্ড নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০১৯৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় সেনাবাহিনীর যৌথ হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষনেতা বা সেকেন্ড-ইন কমান্ড আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এ তথ্য।

গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আজ রাতে, আমার নির্দেশনায়, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করতে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।”

“আইএসের সেকেন্ড-ইন কমান্ড আবু বিলাল আল মিনুকি ভেবেছিল যে সে আফ্রিকায় আত্মগোপন করে আছে। কিন্তু মাকিৃন গোয়েন্দারা তার প্রতিটি নড়াচড়া, পদক্ষেপে নজর রেখে যাচ্ছিল।”

“সে আর কোনোদিন আফ্রিকার জনগণকে ভয় দেখাতে পারবে না, কিংবা মার্কিন জনগণের বিরুদ্ধে কোনো অভিযানের পরিকল্পনা করতে পারবে না। তার নিহত হওয়ার মধ্যে দিয়ে আইএসের বৈশ্বিক অপারেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এই অভিযানে সার্বিক সহযোগিতার জন্য নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদও দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গত বেশ কয়েক বছর ধরে বোকো হারাম, আইএস, আল-কায়দাপন্থি সন্ত্রাসীরা সক্রিয় আছে। হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, লুটপাট, ডাকাতি-সহ সব ধরনের অপরাধের সঙ্গে তারা সংশ্লিষ্ট। এই অপরাধীদের নির্মূল করতে বহুবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে নাইজেরিয়ার সরকার।

চলতি বছরে এ ব্যাপারে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সাহায্য চাইলে ট্রাম্প তাতে রাজি হন এবং গত ফেব্রুয়ারিতে দেশটিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তাকে পাঠান। এই কর্মকর্তাদের প্রধান কাজ হলো নাইজেরীয় সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ প্রদান। তবে বড় অভিযানে তারা নাইজেরীয় সেনাবাহিনীর সঙ্গে অংশও নেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ হামলায় আইএসের সেকেন্ড-ইন কমান্ড নিহত

আপডেট: ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬