০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
ডিএসইর কোয়েরির জবাব দেয়নি এমারেল্ড অয়েল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ কারণে দরবৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কি না, তা জানতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। তবে এ বিষয়ে কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ডিএসইর পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করেনি।
তথ্যমতে, গত ৪ মে এমারেল্ড অয়েলের শেয়ারদর ছিল ১৪ টাকা ১০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ২ জুন লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ২০ টাকা ৭০ পয়সায়।
অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসআর
































