০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭৫ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৪১ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। এই বছর ছয়জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭৫ জন

আপডেট: ০৭:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬