০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

রপ্তানি আয় কমেছে ৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় গত মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এ সময় রপ্তানি সাত শতাংশ কমে দাঁড়ায় চার দশমিক ৪০ বিলিয়ন ডলারে। বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছর থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

ঢাকা/আরএস

শেয়ার করুন

রপ্তানি আয় কমেছে ৭ শতাংশ

আপডেট: ০৮:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬