০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০২২৯ বার দেখা হয়েছে

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।মেক্সিকোর দক্ষিণাঞ্চলের এক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত হয়েছেন। এলাকাটিতে বিভিন্ন চক্র মাদক পাচারের পথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিব না।প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এতে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেয়া হচ্ছে।

এলাকাটিতে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এ দুটি মাদক চক্রই ওয়াহাকা রাজ্যে সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

আপডেট: ০৬:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬